মালদা

দুই দলের মধ্যে সংঘর্ষ, ব্যালট বাক্সে আগুন, ঘটনায় অভিযুক্ত তৃণমূল

চাঁচল ১ নং ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েতের শ্রীপতিপুরে ৯০ নং বুথের ব্যালট বাক্স ছিনতাই করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তবে শুধু ছিনতাই নয় ব্যালট বাক্স পুড়িয়ে দেওয়ারও অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধী দল কংগ্রেস ও শাসক দলের মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনায় আহত হয় দুই কংগ্রেস কর্মী বলে খবর। 

এবিষয়ে চাঁচলের ১১ নং আসনের তৃণমূল জেলা পরিষদ প্রার্থী বন্দনা মণ্ডল এই অভিযোগকে অস্বীকার করে বলেন, তাদের দলকে বদনাম করার জন্য মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে। যা সম্পূর্ণ কংগ্রেস দলের মিলিত কাণ্ড বলে দাবী করেন। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/JU-qoFSrAp4